
হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে দেশে প্রবেশের সময় মিজানুর রহমান (২৯) নামের এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি।
আজ শনিবার সকাল ১০টায় হিলি সীমান্তের ২৮৫ এস নম্বর মেইন পিলারের ১৪ নম্বর সাবপিলার সংলগ্ন এলাকা দিয়ে প্রবেশের সময় সীমান্তের ডিউটিরত বিজিবি সদস্য তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আশরাফ আলী।
আটক মিজানুর রহমান দিনাজপুর জেলার বিরল উপজেলার বনগাঁও এলাকার ইসরাঈল আলীর ছেলে।
হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আশরাফ আলী বলেন, ৬ মাস আগে দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভারতে খালার বাড়িতে চিকিৎসার জন্য যান মিজানুর রহমান। চিকিৎসা শেষে আজ সকাল ১০টার দিকে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশ প্রবেশ করে এসময় সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাকে আটক করে।আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।