
ইবি সংবাদদাতা:
ছাত্রলীগের হামলায় নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৫ম মৃত্যু বার্ষিকীতে তার কবর জিয়ারত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।
সোমবার (০৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়ার কুমারখালিতে অবস্থিত আবরারের কবরস্থানে এ কর্মসূচী পালন করেন তারা। এসময় তারা এই দিনটিকে জাতীয়ভাবে ভারতীয় আগ্রাসন বিরোধী দিবস ঘোষণার দাবি জানান।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডল, গোলাম রব্বানী ও সায়েম আহমেদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচীতে অংশ নেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, আবরার ফাহাদ জাতীয় ঐক্যের প্রতীক। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম শহীদ। আবরার ফাহাদরা যুগ যুগ ধরে আমাদের মাঝে বেচে থাকবে। তাদের এই দেশপ্রেম ও আত্মত্যাগ আগামীদিমের তরুণ প্রজন্মেের কাছে তুলে ধরার প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে।