
শহিদুল্লাহ মনসুর, জাবি প্রতিনিধি
‘রাজনীতির মোকাবেলা করতে হবে রাজনীতি দিয়ে, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধকরণের মাধ্যমে নয়’ বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা।
আজ সোমবার (৮ অক্টোবর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সেমিনার কক্ষে ‘সংবিধানঃ ক্ষমতার না জনতার’ বিষয়ক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, বাংলাদেশ সংবিধানে পরস্পর বিরোধী এমন অনেক বিষয় আছে। সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ধর্মনিরপেক্ষতার কথা থাকলেও সংবিধানের ২(ক) অনুচ্ছেদে রাষ্ট্র ধর্ম ইসলামের কথা বলা আছে।
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হবে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতির।মোকাবেলা করতে হবে রাজনীতি দিয়ে, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধকরণের মাধ্যমে নয়। রাজনৈতিক দল নিষিদ্ধ করা হলো স্বৈরাচারী শাসক শেখ হাসিনার রাজনীতি। পৃথিবীর কোনো দেশ বিরোধী দলকে নিষিদ্ধ করার রাজনীতি করে না। এটা গণতন্ত্রের পরিপন্থী।
এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম, অর্থনীতিবিদ অধ্যাপক শারমিন্দ নীলোমিসহ অনেকেই।