
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্টে দ্বীপু চন্দ্র মহন্ত (১৩) নামের এক কিশোর ও গলায় ফাঁস দিয়ে সান মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।গত বুধবার (৯ অক্টোবর) উপজেলার ফরিদপুর ইউনিয়নের মীরপুরে ও জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুরে এ ঘটনা ঘটে।
নিহত কিশোর দ্বীপু চন্দ্র মহন্ত উপজেলার ফরিদপুর ইউনিয়নের মীরপুরের যুগীপাড়া এলাকার পন্ডিত চন্দ্র মহন্তের ছেলে ও সান মিয়া জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুরের মোংলাবন্দর এলাকার সামছুল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার দুপুরের দিকে দ্বীপু চন্দ্র মহন্ত ঘরে বৈদ্যুতিক সংযোগ ঠিক করছিল। একপর্যায়ে বিদ্যুতায়িত হলে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই দ্বীপুর মৃত্যু হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলাম।
এদিকে, স্বজনদের বরাত দিয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের সদস্য নুরুন্নবী প্রধান বলেন, সান মিয়া দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এর মধ্যে ঢাকায় অবস্থান করা বাবা-মায়ের কাছ থেকে বুধবার সকালে বাড়িতে ফিরেন। এর কিছুক্ষণ পর তার ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় সান মিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্বজনরা।