
ববি প্রতিনিধি-
এনামুল হক
বরিশাল বিশ্ববিদ্যালয়
গত ২’রা অক্টোবর বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটি বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয়।শুরু হয় তথ্য সংগ্রহ কার্যক্রম। গত কয়েকদিন আগে একজন ছাত্রলীগ নেতাকে ফোন দিয়ে ৩০ হাজার টাকা অর্থ দাবি করে ববি ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য মিনহাজ সাগরের অনুসারীরা।
অতঃপর বিষয়টি জানাজানি হলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ববি ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য মিনহাজ সাগরকে দল থেকে বহিষ্কার করা হয়।
এর আগেও মিনহাজ সাগরের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে ফোন দিয়ে কেন্দ্রীয় প্রোগ্রামে যাওয়া বাবদ অর্থ দাবি করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
এসব অভিযোগের পরিপেক্ষিতে মিনহাজ সাগরের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।তবে সাধারণ সম্পাদক জানিয়েছে ছাত্রদলের যে কেউ চাঁদাবাজি বা যেকোনো অপকর্মের সাথে যুক্ত প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য:-গত ৮ই অক্টোবর কেন্দ্রীয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আট বছরের পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।