
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :
শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সার্বজনীন কালীবাড়ি মন্দিরে হিন্দু ধর্মালম্বী ১০০ নারী পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরন করেছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ । শুক্রবার (১১ অক্টোবর) বিকাল ৩ টায় এ বস্ত্র বিতরন করেন তিনি । বস্ত্র বিতরনকালে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক আবুল কালাম আজাদ , উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন , সার্বজনীন
কালীবাড়ি মন্দিরের সভাপতি নিশিত শাহা , সাধারন সম্পাদক সাধন পাল , হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উজ্জল অধিকারী , কালীগঞ্জ পূজা উৎযাপন পরিষদের সাধারন সম্পাদ প্রশান্ত খা প্রমুখ।বস্ত্র বিতরনকালে হামিদুল ইসলাম হামিদ বলেন , দূর্গা পুজার আনন্দ ভাগাভাগি করতে আজ আপনাদের এ মন্দিরে এসেছি । আমি আপনাদের পাশে ছিলাম , আপনাদের পাশে থাকবো ।