
টুংগীপাড়া প্রতিনিধি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার গিমাডাঙ্গা গজালিয়া গ্রামের ১৩ মামলার আসামি তিনটি গ্রেফতারি পরোয়ানসহ তাহিনকে গ্রেফতার করেছে টুঙ্গীপাড়া থানা পুলিশ।
আজ শুক্রবার রাত ৮:৩০ মিনিটে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার জয়ডিহি থেকে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )খোরশেদ আলমের নির্দেশে টুঙ্গীপাড়া থানার একটি চৌকস টিম আসামিকে গ্রেফতার করে। পুলিশের টিমটির নেতৃত্ব দেন টুংগীপাড়া থানার এসআই সাজিদুল ইসলাম সোহাগ, এএসআই ইব্রাহিম, এএসআই মনিমুল ইসলাম মিনা,এএসআই শরিফুল ইসলাম,প্রদ্যুৎ বাবু সহ অন্যান্য সদস্য,এ তথ্য নিশ্চিত করেন টুংগীপাড়া থানার ওসি খোরশেদ আলম।