
প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া
আজ ৩১ অক্টোবর রোজঃ বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে বিজয়নগর উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে মুফতি রহমতুল্লাহ কাসেমীর সভাপতিত্বে ও মুফতি রঈস উদ্দিন আমিনীর পরিচালনায় যুব উলামা পরিষদ বিজয়নগর এর কার্যনির্বাহী কমিটির বার্ষিক সভা অনুষ্ঠিত হয় ।
সভায় পরিষদের কার্যনির্বাহী কমিটির সিনিয়র নেতৃবৃন্দ বিভিন্ন দায়িত্বশীল সহ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করে প্রথমেই ২৪ এর জুলাই বিপ্লবের শহীদদের মাগফেরাত কামনায় সুরা ফাতেহা এবং ইখলাস পাঠ করা হয়
উপস্থিত নেতৃবৃন্দ বিভিন্ন আলোচনা পর্যালোচনার পরে বিজয়নগর উপজেলার দুলাল পুর গ্রামে বাবা কর্তৃক নিজ মেয়ে কে ধর্ষন এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত গ্রেফতারের দাবি জানান
সভাপতির উদ্বোধনী বক্তব্যে বলেন অতিতের মতো প্রত্যেকটি অন্যায় জুলুম এবং বেতাদের মুকাবেলায় ঐক্যবদ্ধ ভাবে লড়াই করবে যুব উলামা পরিষদ বিজয়নগর ।
সেই লড়াইয়ে বিজয় ছাড়া পিছনে হটার কোন সুযোগ তাকবে না, তাই আসুন আমাদের কর্মীদের কে প্রশিক্ষত করে আরো শক্তিশালী জনশক্তি তৈরিতে মননশীল হয়। সভায় পরিষদের কাজ কে আরো গতিশীল করার লক্ষ্যে এবং চলমান আন্দোলনের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ পাঁচ টি সিদ্ধান্ত গৃহীত হয়।
১) আপন মেয়েকে ধর্ষনের অভিযুক্ত অভিশপ্ত বাবার দৃষ্টান্ত মুলক বিচার নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা
২) পত্তন ইউনিয়ন এর চাউরা খলা গ্রামের আকস্মিক বাজার বানানোর পায়তারা বন্ধ করার লক্ষ্যে তিব্র আন্দোলন গড়ে তুলা
৩) যুব উলামা পরিষদ বিজয়নগর এর পক্ষ থেকে ১০ দিন ব্যাপী তাফসির মাহফিলের আয়োজন করা
৪) জনশক্তির মান যাচাই করে যোগ্যতার ভিত্তিতে ইউনিয়ন শাখা কমিটি ঘটন করা
৫) নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা
উক্ত সিদ্ধান্ত গুলো বাস্তবায়নে সকল সদস্যদের আন্তরিক প্রচেষ্টা এবং সহযোগিতা কামনা করে সভার পরিচালক মুফতি রঈস উদ্দিন আমিনী সভা সমাপ্ত ঘোষণা করেন।