
মাগুরা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও আমরা বিএনপি পরিবারের পৃষ্ঠপোষকতায় ছাত্র জনতার আন্দোলনে মাগুরায় শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল।
আজ রবিবার (১০ নভেম্বর) বিকেলে ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদ রাব্বির বাসভবন বরুনাতোলে আন্দোলনে নিহত ও আহতের পরিবারের সাথে সাক্ষাৎ করেন আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন সহ-সাংগঠনটি নেতৃত্বেবৃন্দ। সাক্ষাৎকালে প্রতিনিধি দলটি আন্দোলনে শহিদ পরিবার এবং আহতদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের পরিবারের খোঁজখবর নেন। কুশল বিনিময় শেষে আন্দোলনে আহত এবং নিহত ১০ পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। এ সময় মাগুরা জেলা বিএনপি সহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।