
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
কোমলমতি শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামুলক মনোভাব তৈরির লক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে ইকরা শিক্ষা পরিবারের আয়োজনে নূরানী বৃত্তি পরীক্ষা – ২০২৪ অনুষ্ঠিত ।
শুক্রবার (২২ নভেম্বর) পৌরসভার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঘাটাইল দাখিল মাদ্রাসা কেন্দ্রে এই নূরানী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হয়ে সাড়ে ১১ টায় এ পরীক্ষা শেষ হয়। ঘাটাইল উপজেলা সহ পার্শ্ববর্তী উপজেলার ৫০ টি নূরানী শিক্ষা প্রতিষ্ঠান এ বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে। প্লে থেকে তৃতীয় শ্রেণীর প্রায় ১৬শত ছাত্র ছাত্রী এ বৃত্তি পরীক্ষা অংশ গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন,ইকরা শিক্ষা পরিবার নূরানী বৃত্তি পরীক্ষার পরিচালক হাফেজ মাওলানা খলিলুর রহমান
,সহকারী পরিচালক হাফেজ মাওলানা আব্দুল আজিজ,ঘাটাইল দাখিল মাদ্রাসার সুপার – মোঃ আতিকুর রহমান,বাংলাদেশ ইকরা নূরানী তালিমুল কুরআন বোর্ডের সাংগঠনিক সম্পাদক মুফতি ইব্রাহিম খলিল প্রমুখ।