
মো. নাজিউল্লাহ ভূইয়া
কেরানীগঞ্জ প্রতিনিধি
ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্থবায়নের লক্ষ্যে অভ্যুথানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৯ নভেম্বর) শুক্রবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জে উপজেলা মাঠ প্রাঙ্গনে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত উক্ত মত বিনিময়
সভাটি অনুষ্ঠিত হয়।
এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের পরিবার,আহত শিক্ষার্থী ও সহ
আপামর সাধারণ মানুষ অংশ গ্রহণ করে। মোঃ জসীমউদ্দিনের পবিত্র কুরআন তিলোয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুস্ঠানের সঞ্চালনায় ছিলেন মোঃ জাবেদ হোসেন। আদনান বকুলের উদ্ভোধনী বক্তব্যের মধ্যে দিয়ে মতবিনিময় সভা শুরু হয়।পরে জুলাই আন্দোলনে নিহত রিয়াজ,লিয়ন,রাজিবের পরিবার সহ আহত রাশেদা আলী, ইয়ামিনসহ অনেকে বক্তব্য রাখেন ।শহিদ রিয়াজের মা কান্নাজরিত কন্ঠে ছাত্র সমন্বয়কদের মাধ্যমে অন্তর্বতি সরকারের উদ্দেশ্য বলেন, শহিদদের যেন তারা ভুলে না যায় এবং আর কোন সরকারের বিরুদ্ধে যেন আন্দোলন করতে যেয়ে আর কারো জীবন দিতে না হয়। শহিদ লিয়নের পিতাসহ আহত শিক্ষার্থী ইয়ামিনের দাবী শহিদ পরিবারকে যেন এই সরকার ভুলে না যায় এবং আহতদের চিকিৎসা সুনিশ্চিত করে এবং সরকারি হেলথকার্ড করে দেওয়া হয়।
উক্ত সভায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ আতাউল্লাহ বলেন, আমরা শুধু নির্বাচনের জন্য আন্দোলন করি নাই, আমরা আন্দোলন করেছি পরিবার কেন্দ্রীক ও দলীয়করণ ফ্যাসিবাদী রাজনীতি বিদায় করে ফ্যাসিবাদী সিস্টেমকে বিদায় করে জনগণের সরকার গঠনের জন্য। জাতীয় নাগরিক কমিটির আরেক কেন্দ্রীয় সদস্য মোঃ নিজামউদ্দিন বলেন, আমরা সাধারণ মানুষের অধীকার ফিরিয়ে দেওয়ার জন্য তরুণ ছাত্র জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দল তৈরি করবো, যে দলের তরুন নেতারা ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত দায়িত্ব পালন করবে।
এছাড়াও উক্ত সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আসাদ বিন রনি, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ,কেরানীগঞ্জ ছাত্র জনতার পক্ষে মো. মামুন,শাফায়েত, ইমরান, নাজমুল হাসান,
মিনহাজ,কামাল হোসেনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।সায়মন চৌধুরীর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে উক্ত মত বিনিময় সভার সমাপ্তি হয়।