
নাসিম আহমেদ শিমুল, কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। কালিয়াকৈর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন পৃথকভাবে নানা কর্মসূচি পালন করছে।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কালিয়াকৈর উপজেলা গোলাম নবীর মাঠ প্রাঙ্গণে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।এ সময় সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় কালিয়াকৈর উপজেলা গোলাম নবী মাঠে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আ ন ম খলিলুর রহমান ভিপি ইব্রাহিম,বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কালিয়াকৈর উপজেলার আহবায়ক হাজী মোহাম্মদ আব্দুল হান্নান, সদস্য সচিব এডভোকেট আজিজুল হক,পৌর কৃষক দলের আহবায়ক কৃষিবিদ রফিকুল ইসলাম, কৃষকদলের সদস্য সচিব তোফায়েল আহমেদ , সদস্য ইকবাল মেম্বার, জাকারিয়া বাবুল আওয়ালআলাউদ্দিন মেম্বার, রতন সরকার। রতন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল ৯ টায় গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় জাতীয় পতাকা।
সকালে কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার কাউসার আহম্মেদ, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন।