
সখিপুর প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজানে ইসলামী আন্দোলন বাংলাদেশ সখীপুর শাখার আয়োজনে ওয়ার্ড ভিত্তিক মতবিনিময় ও দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৩ জানুয়ারি উপজেলার কাকড়াজান ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন,
ইসলামী আন্দোলন বাংলাদেশ সখীপুর উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান আজাদীসহ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সখীপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা ইলিয়াস মাহমুদ,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সখীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ সাব্বির হাসান জিহাদ,
সহসভাপতি বিল্লাল আহমেদ সিকদার।ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মাওলানা সৈয়দ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম।
বাংলাদেশ মুজাহিদ কমিটির সখীপুর উপজেলা শাখা সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান গনি সহ থানা ও ইউনিয়ন নেতৃবৃন্দ প্রমুখ।
এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরো বিভিন্ন ইসলামী সংগঠন আগামী সংসদ নির্বাচনে সংখানুপাতিক PRP পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন বলে জানান নেতারা।