
মোঃ রবিউল ইসলাম
ষ্টাফ রিপোর্টার
নাটোরের নলডাঙ্গায় ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১০ জানুয়ারী -২০২৫ ) বিকেলে নলডাঙ্গা মাছ বাজারে উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল বাকি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সেক্রেটারী এ্যাডভোকের এম সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌর বিএনপির সেক্রেটারী জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন পাঠান, নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সেক্রেটারী সিজন, নলডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক রুপচান আলী, নলডাঙ্গা উপজেলা ছাত্রদলের সেক্রেটারী আরাফাত আলী, পৌর ছাত্রদলের সভাপতি মিজান রহমান, সেক্রেটারী রানা আহম্মেদ সহ প্রমূখ।