
ঝালকাঠি প্রতিনিধি :
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে ঝালকাঠির নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত জনসমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির র্ধম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের নেতারা ভারতে পালিয়ে গিয়েছিলো। তখন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন।
বিগত ১৭ বছর দেশের ব্যাংকগুলোকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা। ছাত্রজনতার অভ্যুথানে দেশ ছেড়ে পালিয়েছেন কিন্তু খালেদা জিয়া কখনো পালান নি।
জনসমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক,সাবেক বাকসু ভিপি মাহাবুবুল হক নান্নু। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জীবা আমিনা আল গাজী, ও ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু।
সমাবেশের প্রধান বক্তা বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু বলেন, খালেদা জিয়াকে কারাগারে পয়জন দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলো শেখ হাসিনা। কিন্তু আল্লাহ তাকে বাচিয়ে রেখেছেন।
নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৌহীদ আলম মান্নার সভাপতিত্বে,নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইদুল কবির রানার সঞ্চালনায় জনসমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জেড আই কামাল, কেন্দ্রীয় যুবদলের সমাজকল্যাণ সম্পাদক জহিরুল ইসলাম সুমন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খান হেলাল, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল ইসলাম বাদল, জেলা যুবদলের আহবায়ক রবিউল ইসলাম তুহিন, বিএনপি নেতা গোলাম মোস্তফা ছালুসহ প্রমুখ।