
“নীল ফানুশ”কাব্যগ্রন্থে জীবনের পূর্ণতা আর অপূর্ণতার ভাঙা গড়া, বিষণ্নতা ও স্মৃতির গহন অনুভূতি ভেসে উঠেছে প্রতিটি কবিতার পঙক্তিতে। হারানোর যন্ত্রণা আর হৃদয়ের নীরব কান্না এখানে ফানুশ হয়ে নীল আকাশে ভেসে বেড়ায়। এটি কেবল একটি কাব্যগ্রন্থ নয়, জীবনের জটিলতা আর অনুভূতির গভীর প্রতিচ্ছবি—যা পাঠককে জীবনের মর্মস্পর্শী বাস্তবতার সঙ্গে নতুন ভাবে পরিচিত করাবে।”নীল ফানুশ”আপনাকে নিয়ে যাবে আত্মার এক অনন্য যাত্রায়, যেখানে নীরবতাই ভাষা এবং অনুভূতিই আশ্রয়। “নীল ফানুশ” এর দ্বারা আপনি নিজের ভেতর হারানো অনুভূতিগুলোকে নতুন করে আবিষ্কার করবেন।
নীল ফানুস কাব্যগ্রন্থের লেখক মোঃ ফয়সাল হাওলাদার বলেন, এটি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ আমার প্রথম কাব্যগ্রন্থ “মেঘ আরশী” যা প্রকাশ হয় ২০২৪ এর বই মেলায়। আমি মনে করি, নীল ফানুসের পাঠক যখন বইয়ের পৃষ্ঠাগুলো উল্টাবে, প্রতিটি কবিতায় তাদের হৃদয়ের লুকানো সুখ দুঃখের প্রতিচ্ছবি খুঁজে পাবে। কবিতাগুলো তাদেরকে সেই স্মৃতির মুহূর্তগুলো কথা স্মরণ করিয়ে দিবে।
“নীল ফানুস” বইয়ের প্রচ্ছদ করেছেন ফারহান শিব্বির । এবারের বইমেলায় বইটি পাওয়া যাবে প্রিয় প্রকাশনের অফিসিয়াল পরিবেশক রেনেসাঁ পাবলিকেশনের ৪০৪ ও ৪০৫ নং স্টলে।