
নিজস্ব প্রতিনিধি : বরিশাল রেঞ্জধীন গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ পুরুষ ও মহিলা ২য় ধাপ”- ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) বরিশাল জেলার সদর উপজেলার ৫০ নং চর আইচা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ১৯ জানুয়ারী থেকে ৩০জানুয়ারি ২০২৫ ইং পর্যন্ত মোট ১০ দিন মেয়াদী এ প্রশিক্ষণে ৬৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি, বিএএম। উক্ত সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমা। উক্ত সমাপনী অনুষ্ঠানটি পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। উপস্থিত কর্মকর্তাগণ প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে প্রশিক্ষণে আমরা কি শিখলাম, নিরাপত্তা কি, আর্থ-সামাজিক উন্নয়নে আমাদের ভূমিকা, দেশের দূর্যোগকালীন সময়ে আমাদের করনীয়, সমযোপযোগী বিভিন্ন মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহন, প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগিয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় এবং দেশের উন্নয়নে নিজেকে নিয়োজিত করা, সর্বপরি কিভাবে একজন আদর্শবান মানুষ, একজন দায়িত্বশীল নাগরিক হতে পারি ইত্যাদি নানা বিষয় নিয়ে প্রশিক্ষনার্থীদের পরামর্শ দেন।
প্রধান অতিথি চৌকস প্রশিক্ষনার্থীদের মাঝে স্বীকৃতি স্বরুপ পুরস্কার বিতরণ করেণ, সকল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন এবং প্রশিক্ষণের ভাতা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রেরণ করার বিষয়ে সকলকে অবহিত করেন। জেলা কমান্ড্যান্ট আশাবাদ প্রকাশ করেন এ সকল তরুন ভিডিপি প্রশিক্ষণার্থী স্বেচ্ছাসেবার মহানব্রত নিয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করবেন।