
মোঃ সেলিম রেজা
উপজেলা প্রতিনিধি
গাংনী মেহেরপুর।
মেহেরপুরের গাংনীতে সন্ত্রাস বিরোধী দমন আইনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রেজওয়ানুল হক ইমনের দায়ের করা মামলায় গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জীবন আকবরকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। শুক্রবার (৩১ জানুয়ারী) দুপুরে পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ড শিশিরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জীবন আকবর শিশিরপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।
গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন করে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রেজওয়ানুল হক ইমনের দায়ের করা সন্ত্রাস বিরোধী দমন আইন মামলার এজাহার ভুক্ত তিন নম্বর আসামি জীবন আকবরকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) দুপুরে তার নিজ বাড়ি শিশিরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
দায়ের করা মামলা নং ১১, তারিখ ১১/০৮/২৪, ধারা সন্ত্রাস দমণ আইনের ৬(২)/৭(৫)/৭(৬) (ক)/ ৭(৬) খ/১০/১১/১২/১৪ ইং। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে গাংনী থানার মাধ্যমে বিকেলে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।