
গোবিন্দগঞ্জ
প্রতিনিধি
গোবিন্দগঞ্জ উপজেলা হাটবাজার কুলি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইদুর রহমান। বক্তব্য রাখেন বিভাগীয় শ্রম দপ্তরের প্রতিনিধি নাবিউল ইসলাম ও নাসির উদ্দিন, সংগঠনের প্রধান উপদেষ্টা জননেতা এম এ মতিন মোল্লা, গোবিন্দগঞ্জ উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি রওশন আলম সরকার প্রমুখ।
সাধারণ সম্পাদক সুকুমার মহন্তের পরিচালনায় গত ৩ বছরের সংগঠনের আয় ও ব্যয়ের রিপোর্ট করেন কোষাধ্যক্ষ,সাংগঠনিক রিপোর্ট করেন সাংগঠনিক সম্পাদক হায়দার আলী।
সভায় ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন উপ- কমিটি গঠন করা।