
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি
রেইট চার্টের উল্লেখিত হতে অতিরিক্ত টাকা দাবী না করতে সেলুন মালিক সমিতির সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে হাটহাজারী ঈদ বাজার মনিটরিং সেলের সাথে।
উপস্থিত ছিলেন পৌরসভা সেলুন মালিক সমিতির সভাপতি কাজল শীল, সাধারণ সম্পাদক প্রকাশ শীল সহ পৌরসভা দোকানদার সমিতি ও মনিটরিং সেলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ঈদুল ফিতরকে সামনে রেখে অতিরিক্ত মূল্য নেয়ার কথা শোনা যায় সেলুনের মালিক ও কর্মচারীদের প্রতি।
এ বিষয়ে বিভিন্ন সময়ে ঝামেলাও সৃষ্টি হয়েছে কাস্টমারের সাথে। ঈদকে সামনে রেখে এবার হাটহাজারী পৌরসভা দোকানদার ব্যবসায়ী সমিতির ‘ঈদ বাজার মনিটরিং সেল’ এই প্রথম সেলুন মালিকদের সাথে বসে বিষয়টি নিয়ে আলোচনা করেছে।