
মো নাজিউল্লাহ ভূইয়া
কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি
চব্বিশের আন্দোলনে সকল শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও নতুন বাংলাদেশের মঙ্গল কামনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেরানীগঞ্জ এর
উদ্যোগে এক অনুপ্রেরণাদায়ক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে উপজেলার রয়েল পার্টি প্যালেস কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেরানীগঞ্জ উপজেলার আহ্বায়ক আল আমিন মিনহাজের সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে আল আমিন মিনহাজ বলেন, যেমনভাবে আমরা হাতে-হাত রেখে কাঁধে-কাঁধ মিলিয়ে স্বৈরাচার পতন করেছি, তেমনি আমরা ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো৷ একইসাথে সকল রাজনৈতিক সংগঠককে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জারি রাখার আহ্বান জানাই। গত জুলাই-আগস্টের মতো আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে সবাইকে এই ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা।
এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর আহবায়ক শাফায়েত ঢালি, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রাসেল আহমেদ, গনতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ সালেহীন অয়ন, জাতীয় নাগরিক কমিটির সংগঠক আসাদ বিন রনি ও জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, সমাজকর্মী ও ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।
সেখানে বক্তারা ইসলামি মূল্যবোধ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
আয়োজকরা জানান, এই মাহফিল শুধু ইফতার আয়োজন নয়, বরং একটি ঐক্যের বার্তা। সবাই মিলেমিশে কিভাবে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন সমাজ গঠন করা যায়, সে বিষয়ে অঙ্গীকার করা হয়েছে।