
লোহাগাড়া প্রতিনিধি: সুকুমার নাথ
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি সাইরাপাড়া গ্রামে ঈদের সময় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে।
৪ ইএপ্রিল বেলা ১২টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি কামার দিঘীর পাড়স্থ নতুন পাড়ার প্রবাসী মোঃ পারভেজের কন্যা তাবাচ্ছুম বিনতে তানজুম (৮) ও তার আপন ভাই তানজিমুল ইসলাম রাফি(৭)।।
তারা দুই জন কামার দিঘীর পাড়স্থ নূরানী মাদ্রাসায় অধ্যায়নরত ছিল।
বিষয়টি নিশ্চিত করে মারা যাওয়া শিশুদের চাচি রুমা আক্তার বলেন, গত বুধবার ঈদের ছুটিতে ওই দুই শিশু মা তসলিমা আক্তারের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল। ঘটনারদিন দুপুরে তাদের নিয়ে মা তসলিমা পুকুরে গোসল করতে যান। শিশুরা পানিতে নেমে খেলছিল। এসময় তাদের মা কাপড় কাচায় ব্যস্ত থাকায় মায়ের অজান্তেই দুই শিশু পুকুরের পানিতে ডুবে যায়। খোঁজাখুজির এক পর্যায়ে স্থানীয়রা পুকুরে তল্লাশি চালিয়ে দুই শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। পরিবারের দুইশিশুর মর্মান্তিক এই মৃত্যুতে স্বজনদের কান্নার আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।