
মোঃকামাল উদ্দিন
বালিয়াডাংগী উপজেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও বালিয়াডাংগী উপজেলার ১নংপাড়িয়া ইউনিয়নের
মাছখুড়িয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ বেলা ১১.০০টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এই স্কুলের গণিত শিক্ষক মো.মকবুল হোসেন বিএসসি। প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- এসএসসি হলো শিক্ষা জীবনের প্রথম পরীক্ষা। তাই ভালোমতো প্রস্তুতি নিয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ সময় তিনি সকল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানান। সভাপতির বক্তব্যে মকবুল বিএসসি পরীক্ষার সময় -পরীক্ষার্থীদের যাবতীয় করণীয়-বর্জনীয় সম্পর্কে পরামর্শ দেন এবং সবাইকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে বলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহিদুর রহমান,সুফিয়ান আহমেদ,হরিদাস বাবু সহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, মাছখুড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে এবার ৯৬ জন শিক্ষার্থী এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে জানা গেছে।