
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার সাঘাটায় গরুর খামারে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি গরু পুড়ে মারা যাওয়ার ঘটনা ঘটে গেছে, এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । গত শনিবার (২৬ এপ্রিল) রাত তিনটার দিকে উপজেলার কচুয়া ইউনিয়নের ওসমানের পাড়া গ্রামের আসলাম হোসেন মন্ডলের গরুর খামারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হওয়ায় পথে বসেছেন ফার্ম মালিক। প্রতক্ষদর্শীরা জানায়,শনিবার আনুমানিক রাত তিন টার দিকে উপজেলার কচুয়া ইউনিয়নের ওসমানেরপাড়া গ্রামের আসলাম হোসেন মন্ডলের গরুর খামারে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে পুরো খামারে ছড়িয়ে পড়ে গরুর খামারটি ভর্স্মিভূত হয়ে যায়। এতে ওই খামারে ৫টি বিদেশি জাতের গাভী ও একটি ষাঁড় গরু পুড়ে মারা যায়। খামারের মালিক আসলামের ছয়টি গরু পুড়ে মারা যায়। খামারের মালিক আসলাম হোসেন মন্ডল জানান,এনজিও থেকে লোন নিয়ে অনেক কষ্ট করে টাকা পয়সা জমিয়ে খামারটি দাড় করেছিলাম। আমার সব গরু শেষ হয়ে যাওয়ায় পথে বসে গেলাম। এ বিষয়ে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো: আল কামাহ তমাল জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।