
আন্তর্জাতিক ডেস্ক
ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েলে একের পর এক মিসাইল দিয়ে পাল্টা হামলা করছে ইরান। এবার ইসরায়েলের বিয়ারশেবা শহরে বড় বিস্ফোরণের শব্দ শোনার পর সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী। খবর আলজাজিরার।
প্রতিবেদন জানায়, বিস্ফোরণের শব্দটি বিয়ারশেবার একটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ভবনের আশপাশ থেকে এসেছে। যদিও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করা যায়নি।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, তাদের লক্ষ্যবস্তু ছিল হাসপাতালের নিকটবর্তী একটি সামরিক গোয়েন্দা সদর দপ্তর।