
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুরে ঘোড়ার মাংস বিক্রির সময় একজন আটক করেছে মধুপুর থানা পুলিশ।
শুক্রবার (২৭ জুন) সকালে উপজেলার রসুলপুরের থানার বাইদ এলাকা থেকে ঘোড়ার মাংস বিক্রেতা কসাই আজাদ আলী(৫৫) কে আটক করে মধুপুর থানা পুলিশ। আজাদ আলী(৫৫) জামালপুর জেলার তুলসীপুর গ্রামের মৃত জব্বার আলীর ছেলে।
মধুপুর থানার অড়নখোলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বিমল চন্দ্র জানান, কসাই আজাদ আলী জামালপুরের তুলশীপুর বাজারের একজন নিয়মিত কসাই। তাকে ১ হাজার টাকা মজুরির বিনিময়ে তাকে গাজীপুরের কয়েকজন ঘোড়া বিক্রেতা তুলশীপুর থেকে মধুপুরের বন এলাকায় নিয়ে আসে। এবং তাকে দিয়ে রাতে তিনটি ঘোড়া জবাই করে মাংস বিক্রির জন্য প্রসেস করে। সকালে মাংস বিক্রির জন্য সে এদিক সেদিক ঘুরাফেরা করতে থাকলে তাকে দেখে এলাকাবাসীর সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তার গতিবিধিতে পুলিশের সন্দেহ হলে পুলিশ তাকে শুক্রবার ভোরে আটক করে। এ সময় আরো ৮/৯ জন ঘোড়া ব্যবসায়ী পালিয়ে যায়। এ ছাড়াও সাতটি তাজা জীবন্ত ঘোড়া আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
আজাদ আলী ঘোড়া জবাই করে মাংস বিক্রির কথা স্বীকার করেছেন।
আইনি প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।