
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন এলাকায় গ্রেফতারি পরোয়ানা ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বুধবার রাতে পরিচালিত এই অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ সাইদুর রহমান মন্ডল (বাবলু) – দায়রা নং ৩৭১/১৬ মামলার সাজাপ্রাপ্ত আসামি। তিনি গাইবান্ধা সদর উপজেলার মীরপুর এলাকার বাসিন্দা।
২. শ্রী শুকুমার (৩৫) – প্রসিকিউশন নং ২৯২/২৩ মামলার আসামি। তার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম পিয়ারাপুর (অনন্তবালা) গ্রামে।
৩. মোঃ শরিফুল ইসলাম (শরিফ) – জিআর নং ১১৮/২২ মামলার আসামি। তিনি মধ্য রাধাকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।
৪. রকিবুল হাসান লেলিন (৩৮) – গাইবান্ধা সদর থানার মামলা নং ১৫(৮)২৪-এর আসামি। তার বাড়ি ডেভিট কোম্পানীপাড়া এলাকায়।
৫. মোঃ রনি সরকার (৪০) – মামলা নং ১০(৮)২৪-এর আসামি। তিনি পিকে বিশ্বাস রোড এলাকায় বসবাস করেন।
৬. মোঃ তানজির হাসান চৌধুরী ওরফে সৌরভ (৪২) – একই এলাকার (ডেভিট কোম্পানীপাড়া) বাসিন্দা ও ওয়ারেন্টভুক্ত আসামি।
৭. মোঃ জাহিদুল ইসলাম – সিআর ১১৪৩/২৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তার বাড়ি গোবিন্দপুর গ্রামে।
গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।