
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পদুম শহরে বিশেষ অভিযান চালিয়ে ৪৪১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম রহিম (৪৫)। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
বিশেষ গোয়েন্দা তথ্যে ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে। পরে জব্দ করা হয় ইয়াবা ট্যাবলেট।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয়রা সেনাবাহিনীর এই অভিযানকে স্বাগত জানিয়ে জানিয়েছেন, এলাকাকে মাদকমুক্ত রাখতে এমন অভিযান আরও জোরদার করা প্রয়োজন।