
কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরা ৩ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ডাক্তার শহিদুল আলমের পথসভা ও গণসংযোগ হয়েছে বৃহস্পতিবার সকাল দশটার পর থেকে এই গণসংযোগ শুরু হয়। উপজেলার নলতা তারালি চম্পাফুল ইউনিয়নের বিভিন্ন বাজার এবং গ্রাম জুড়ে এই পথসভা চলে রাত পর্যন্ত। উক্ত পথ সবাই উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ কালিগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা।জনসভাটি চম্পাফুল ইউনিয়নের চম্পাফুল বাজারে এসে শেষ হয়। চম্পাফুল ইউনিয়নের সকল নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠান শেষ হয় যার সঞ্চালনা করেন চম্পাফুল ইউনিয়ন বিএনপি’র অন্যতম নেতা সাইলুজ্জামান খান সাইলু।