
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালিহাতীতে সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সেলিম রেজার নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে ফলজ গাছ রোপন ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানে পরিবেশ রক্ষা ও স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন করা হয়।
কর্মসূচিতে স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশগ্রহণ করেন। তারা জানান, এ ধরনের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি এলাকার মানুষ উপকৃত হবে। গাছ রোপনের মাধ্যমে পরিবেশবান্ধব গ্রাম গড়ে তোলা সম্ভব হবে এবং ডাস্টবিন স্থাপন করায় বাজার ও জনবহুল স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে।
যুগ্ম আহবায়ক সেলিম রেজা বলেন,
আমাদের লক্ষ্য শুধু রাজনৈতিক কার্যক্রম নয়, বরং সমাজ ও পরিবেশের উন্নয়নে কাজ করা। গাছ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ, আর ডাস্টবিন স্থাপন পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষায় বড় ভূমিকা রাখবে।
উল্লেখ্য, সেচ্ছাসেবক দলের এই কর্মসূচিকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন এবং নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।