
চৌদ্দগ্রাম
প্রতিনিধি:
রবিবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা হল রুমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জুবায়ের আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান, সহকারী তথ্য কর্মকর্তা ফাতেমা আক্তার এবং চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের কার্যকরী সদস্য মোঃ আনিছুর রহমান।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।