
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে বিষধর সাপের কামড়ে মোঃ ফারহান রিয়াজ নামে এক তরুণের মৃত্যু হয়েছে । এই ঘটনাটি ঘটেছে রোববার রাতে উপজেলার গুনবতী ইউনিয়নের রাজভল্লবপুর গ্রামের উত্তর পাড়া বড় বাড়িতে। নিহত ফারহান রিয়াজ ওই গ্রামের মোঃ ইউছুফ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকাল সাড়ে ৪ টার সময় বাড়ির পাশে জলাশয়ে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার জন্য ঘর থেকে বের হয়। পরে তিনি ঘরে ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন অনেক খোজাখুঁিজর এক পর্যায় ওইদিন রাত সাড়ে ৯টার সময় বাড়ির পাশের একটি জলাশয়ে তার মৃতদেহ পরে থাকতে দেখে। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গুনবতী বাজারে অবস্থিত অলি আহমেম্মদ ডায়াগনষ্টিক সেন্টারে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এই বিষয়ে অলি আহম্মেদ ডায়াগনষ্টিক সেন্টারের চিকিৎসক ডাঃ মঞ্জুর আহম্মেদ সাকি জানান, রোববার রাতে সাপে কাটা একটি রোগিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমরা অনেক পরীক্ষা করে দেখেছি হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
নিহতের বড় মোঃ রুবেল জানান, রোববার বিকাল ৪ টার সময় কারেন্ট জাল বসানোর জন্য আমার ভাই বাড়ি থেকে বের হয়। পরে রাত বেশি হওয়ায় রিয়াজ ঘরে না ফিরায় আমরা তাকে খুঁজার জন্য বের হই। পরে বাড়ির পাশে জমিতে গিয়ে দেখি তার মৃতদেহটি পরে আছে। তাৎক্ষনিক স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে গুনবতী একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।