
সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
র্যাব-১২’র একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩১ আগস্ট সকাল সাড়ে ১০টায় সদর কোম্পানির আভিযানিক দল ধোপাকান্দি সাকিনস্থ ঢাকা-নাটোরগামী মহাসড়কের দক্ষিণ পাশে ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে ১,৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেট, ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন এবং নগদ ২০,২২০ টাকা জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে পাবনা সহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করছিল।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন:
মো. আমিনুল ইসলাম রনি (৪৫), পাবনা জেলার সদর থানার রাধানগর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে
মো. রাশেদ রানা (৪২), একই থানার দোহারপাড়া গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে
আব্দুল মজিদ মন্ডল (৪৮), সুজানগর থানার ভবানিপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে
তাদের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে, জানিয়েছেন র্যাব-১২’র মিডিয়া অফিসার।