
স্টাফ রিপোর্টার,গৌরনদী(বরিশাল)
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস চাপায় মোটরসাইকেল চালক আব্দুল কাদের (৩৬) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া মোল্লাবাড়ি এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত কাদের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভাজনা এলাকার তাজেল হাওলাদারের ছেলে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, ঢাকাগামী লাবিবা পরিবহনের একটি বাসকে ওভারটেক করার সময় বরিশালগামী মোটরসাইকেল চালক বাসের নিচে চাপা পরে ঘটনাস্থলেই নিহত হয়।খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দূর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।