
সুৃমন দেবনাথ
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে গোটা বরিশাল জুড়ে চলছে প্রতিমা তৈরির কাজ। যে কাজে এরই মধ্যে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।
বরিশালের বানারীপাড়া উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌর সভার মধ্যে ৫৯টি মন্দির ও মন্ডপে দেবী দূর্গার পূজা অনুষ্ঠিত হবে। বানারীপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডে রাম কৃষ্ণ পাল নিজ হাতে বাড়ির আঙ্গিনায় দেবী দূর্গার প্রতিমা তৈরি করে নিজেই আরাধণা করে থাকেন বলে জানা গেছে। সরেজমিনে ওই বাড়িতে গেলে কথা হয় মৃৎশিল্পী ও পূরোহিত রাম কৃষ্ণ পাল ও তার পরিবারের সাথে। তারা জানান,প্রতিমা তৈরির কাজ তার পূর্ব পুরুষরা করতেন। তবে পূর্ব পুরুষদের পরের প্রজন্ম ব্যবসায় মনোযোগী হয়ে পড়লে মাঝখানে বহু বছর পর্যন্ত এ কাজ থেকে তারা বিরত ছিলেন। এরপরে রাম কৃষ্ণ পাল(২৫) মাত্র ৪ বছর বয়স থেকে নিজ উদ্যোগেই দেবী দূর্গার প্রতিমা তৈরি করে নিজেই আরাধণা করছেন বলে তারা জানান। ৪ বছর বয়স থেকে তিনি অলৌকিক ভাবে দুর্গা প্রতিমা তৈরি করে বরিশাল জেলার মৃৎশিল্পীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। আর এই প্রতিমা তৈরিতে সহযোগিতা করছেন তার বাবা শ্যাম সুন্দর পাল, মাতা অনিতা রানী পাল ও জ্যাঠা কৃষ্ণ পাল। তবে তাদের সহযোগিতা দেবী তৈরিতে নয়, তাকে উৎসাহ দেওয়াকেই রাম সহযোগিতা মনে করছেন। এবছরও সে দেবী দূর্গা তৈরির কাজ প্রায় শেষ করে এনেছেন। দেবী দূর্গাকে সাঁজাতে রং তুলির আচড়ে ব্যাস্ত সময় পার করছেন অলৌকিকভাবে পাওয়া মৃৎশিল্পী রাম কৃষ্ণ এবং তার প্রতিমা সাজসজ্জা কারর প্রায় শেষ পর্যায়ে। এখন চলছে দূর্গার অলংকরণ। এরই মধ্যে মন্ডপ গুলোতে দেবী দূর্গা তৈরির কাজ চলমান, আলোকসজ্জা সহ বিভিন্ন ধরণের মনোরম সাজের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
তবে এ বছর প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় প্রতিমা নির্মাণের খরচ একটু বেশি পড়বে। প্রতিমা নির্মাণের কাজ প্রায় শেষের পথে। পূজার কয়েকদিন আগে প্রতিমার গায়ে রং-তুলির আঁচড়ের কাজ শেষ করবেন বলে জানান মৃৎশিল্পীরা।
পঞ্জিকা মতে, ২১ সেপ্টেম্বর রবিবার মহালয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মর্তলোকে বেজে উঠেছে দেবীর আগমনি বার্তা। ২৭ সেপ্টেম্বর শনিবার দেবী দুর্গার মর্তে আগমনী বার্তায় দেবীর বোধন পূজা। ২৮ সেপ্টেম্বর রবিবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দেবীর দুর্গার নবপত্র কল্পারম্ভ। ওইদিন মণ্ডপে মণ্ডপে বেজে উঠবে ঢাক-ঢোল আর কাঁসরের শব্দ। ২৯ সেপ্টেম্বর সোমবার মহাসপ্তমী পূজা। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার দেবীর মহাঅষ্টমী পূজা। মহানবমী পূজা ১(পহেলা) অক্টোবর বুধবার। ২রা অক্টোবর বৃহস্পতিবার দশমী বিহিত পূজা সমাপনান্তে দেবী বিসর্জন ও দশ হরার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।