
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক
দেশের অন্যতম শীর্ষস্থানীয় এয়ার ট্রাভেল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ট্রাভেল জোন আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। সম্প্রতি দেশটির শীর্ষ বেসরকারি বিমান সেবাদানকারী সংস্থা ইউএসবাংলা এয়ারলাইন্স কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ট্রাভেল জোনকে “বেস্ট পার্টনার অ্যাওয়ার্ড” প্রদান করা হয়।
গত ১৯ থেকে ২১ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত মালদ্বীপে অনুষ্ঠিত ইউএসবাংলা পার্টনার রিট্রিট ২০২৫-এ ৩০০-এরও বেশি ট্রাভেল এজেন্সির অংশগ্রহণে এই সম্মাননা প্রদান করা হয়। ট্রাভেল জোনের ম্যানেজিং পার্টনার মোঃ মোজাহেদ হোসেন মিঠু ট্রাভেল জোনের পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন।
এ অর্জনে ট্রাভেল জোন পরিবার গর্বিত এবং গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি দেশে ও বিদেশে এয়ার টিকেটিং, ভিসা প্রসেস, ওমরা ও হজ কার্যক্রম সফলভাবে পরিচালনা করে আসছে।