
মহাসিন আলম সোহাগ
ওমান প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী রেহেনা খাতুন (৩৮) স্বামী-সন্তানকে ফেলে প্রেমিকের সঙ্গে সম্পর্ক জড়িয়ে পালিয়ে গেছেন। ২০০৩ সালে বিয়ে হওয়া এ দম্পতির দুই ছেলে সন্তানের একজন প্রতিবন্ধী ও অন্যজন স্কুলপড়ুয়া।
অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রেমিক মাসুদ রানার সঙ্গে রেহেনার অবৈধ সম্পর্ক ছিল। সম্প্রতি তিনি স্বর্ণালঙ্কার, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও প্রায় সাড়ে চার লক্ষ টাকা নিয়ে গোপনে চলে যান।
ঘটনায় এলাকায় তীব্র আলোচনা-সমালোচনা চলছে এবং স্থানীয়রা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করছেন।