
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের কালিহাতীতে ইসলাম ধর্মের প্রতি মুগ্ধ হয়ে দিপু মন্ডল(২০)নামের এক তরুণ সনাতন হইতে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহন করেছে।ওই তরুনের বর্তমান নাম রাখা হয়েছে লাবিব ইসলাম।তিনি কালিহাতী উপজেলার সিংহটিয়া গ্রামের দিপক চন্দ্র সরকারের ছেলে,তার মায়ের নাম লিপি সরকার।ওই তরুনের জন্ম তারিখ ২০ মার্চ ২০০৬,জাতীয় পরিচয় পত্র নং ৩৩২২১৯৬৯৪৪।ওই তরুন বলেন,আমি একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করে জন্মের পরে থেকে বাবা মায়ের কাছেই বড় হতে থাকি এবং বাবা মায়ের বেধে দেয়া সনাতন ধর্ম পালন করতে থাকি।কিন্তু আমি যখন বুঝতে শিখেছি তখন হিন্দু ধর্ম তথা সনাতন ধর্মের প্রতি আমি সন্দেহ পোষণ করি,এর পর মহান রবের নিকট হইতে প্রেরিত পবিত্র মহাগ্রন্থ আল কোরআন এবং রাসুল(সাঃ)-এর আদর্শাবলী পড়ে বুঝতে পেরেছি যে ইসলামই হলো একমাত্র সত্য ও শান্তির ধর্ম।যেহেতু আমি ভালো মন্দের পার্থক্য বুঝতে শিখেছি তাই আমি একজন বিজ্ঞ আলেমের মাধ্যমে কালেমা শাহাদাত পাঠ করে পরিপূর্ণ ভাবে ইসলাম ধর্ম গ্রহন করেছি।বাংলাদেশ সরকারের নিয়মানুসারে নোটারী পাবলিক আদালত টাঙ্গাইলের মাধ্যমে আমার পূর্বের নাম দিপু মন্ডল এবং পূর্বের সনাতন ধর্ম পরিবর্তন করিয়া বর্তমান নাম লাবিব ইসলাম ও বর্তমান ধর্ম ইসলাম গ্রহণ করিয়াছি।আমি মনে প্রানে বিশ্বাস করি মহান রবের মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম, তাই আমি রাসুলের আদর্শ অনুযায়ী নামাজ রোযা সহ ইসলামের পরিপূর্ণ জীবন বিধান মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করছি।এখন থেকে সর্বক্ষেত্রে আমার পূর্বের নামের পরিবর্তে বর্তমান নাম মোঃ লাবিব ইসলাম হিসেবে বহাল থাকবে।তিনি বলেন,আমি বর্তমানে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গায়েরাবেতীল মোথার চালা এলাকায় আমার মায়ের কেনা জমিতে বাড়ি করে বসবাস করছি। আলহামদুলিল্লাহ,এখানকার স্হানীয় মুসলিম ভাইয়েরা সকল বিষয়ে আমাকে সার্বিক সহযোগিতা করছেন।তিনি আরও বলেন,আমার মায়ের মৃত্যুর পরে যখন আমার মায়ের মুখে আগুন দিতে বলা হয়,তখন সেখানে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেছিলাম,আমি ইসলাম ধর্ম গ্রহন করেছি আর কারো মৃত্যুর পরে মৃত ব্যক্তির মুখে আগুন দেয়া এটা আমার ইসলামের বিধান নয়।আমি সমস্ত মুসলিম উম্মাহর নিকট দোয়া প্রার্থনা করছি যাতে আল্লাহ ও রাসুল (সাঃ)-এর নির্দেশিত পথ অনুসরণ করে ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি।(আমিন)