
হাটহাজারী প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়-এ অধ্যয়নরত হাটহাজারী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘আলাওল’ এর কার্যনির্বাহী পরিষদ হাটহাজারী ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে হল সংসদে নির্বাচিত হাটহাজারীর দুই সন্তান রিয়াজ উদ্দীন সাকিব (এজিএস, সূর্যসেন হল সংসদ) ও ফারহাজ বিন নূর নিশান (এজিএস, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদ)কে হাটহাজারী উপজেলা প্রশাসনের পক্ষ হতে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন। তিনি বলেন_ তাদেরকে দেখে অনুপ্রাণিত হোক হাটহাজারীর মেধাবী শিক্ষার্থীরা।
জানা যায়, বর্তমানে হাটহাজারী উপজেলার ১২০ জন শিক্ষার্থী ঢাবিতে অধ্যয়নরত আছেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পর্কিত যে কোন তথ্য ও গাইডলাইনের জন্য হাটহাজারী উপজেলার সকল শিক্ষার্থীকে ‘আলাওল’ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তারা।