
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশালীডাঙ্গা গ্রামে নানার বাড়িতে থাকা ৮ বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী।
এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের ইন্দ্রার মোড়ে শিক্ষার্থী ও স্থানীয়রা বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করেন এবং টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। পরে খবর পেয়ে পুলিশ এসে অবরোধকারীদের শান্ত করেন। এরআগে, বিক্ষুদ্ধ জনতা অভিযুক্ত আনারুলের বাড়ি ভাঙচুর করে আগুন দেয়।
গত শনিবার (১৮ অক্টোবর) বিকেলে আনারুল শিশুটিকে বাড়িতে ডেকে নিয়ে নির্যাতন চালায়। শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনাটির চার দিন পর, বুধবার (২২ অক্টোবর) রাতে শিশুটির পরিবারের পক্ষ থেকে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। কিন্তু অভিযুক্ত তিন সন্তানের জনক আনারুল ইসলামকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।