
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
চৌদ্দগ্রামে স্বামীর সহযোগিতায় স্ত্রীকে অন্য পুরুষ দিয়ে ৩ দিন ধরে ধর্ষণের। অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিতা নারী বাদী হয়ে তার স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে।
পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত ৫ জনকেই আটক করতে সক্ষম হয়েছে। আটককৃতরা হলো, ধর্ষিতার স্বামী নোয়াখালীর সুধারাম থানার রাম হরিতালুক গ্রামের আবুল কাশেমের ছেলে রাজু আহমেদ(২৬), মৃত সিরাজ মাঝির ছেলে বেলাল হোসেন(৩৫), আবুল কাশেমের ছেলে হৃদয়(২৫), চাঁন মিয়া মাঝির ছেলে মহিন(২৬), ও একই থানার মুন্সীতালুক গ্রামের শাহ আলমের ছেলে আবুল কালাম(৪৫)। ঘটনাটি ঘটেছে উপজেলার কালিকাপুর ইউনিয়নের মিরশ্বানী এলাকার ইসলামিয়া ব্রিক ফিল্ডের শ্রমিকদের থাকার ঘরে।
তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হিলাল উদ্দিন আহমেদ বলেন, ওই নারীর কাছ থেকে অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করি। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানায় দায়েরকৃত মামলায় জানা যায়, রাজু আহমদের সাথে ধর্ষিতা ওই নারীর ২০২৩ সালে বিয়ে হয় । বিয়ের পর থেকে রাজু নেশাগ্রস্ত হওয়ায় তাদের সংসারে বনিবনা হচ্ছিল না। এ কারণে মহিলা তার বাবার বাড়ি নোয়াখালীর সুধারাম থানার মাব্দারতলী গ্রামে চলে যায়। চলতি মাসে প্রথম দিকে উভয় পরিবারের সম্মতিতে তাকে পুনরায় রাজু বাড়ি নিয়ে যায়। গত ১৫ অক্টোবর কুমিল্লা শহরে থাকার কথা বলে রাজুর কর্মস্থল উপজেলার মিরশ্বানিতে ইসলামিয়া ব্রিক ফিল্ডে নিয়ে যায়। সেখানে ব্রিক ফিল্ড শ্রমিক বেলাল হোসেন তাদেরকে একটি ঘরে থাকার ব্যবস্থা করে দেন। পরদিন রাত ১০টায় বেলাল ও আবুল কালাম রুমে প্রবেশ করে রাজুর সাথে শলাপরামর্শ করে কালাম, বেলাল ও মহিন উদ্দিন পালাক্রমে তাকে ধর্ষণ করে। চক্ষু লজ্জা ও ভয়ে সে ধর্ষণের বিষয়টি দুইদিন কাউকে জানায়নি। ১৮ ও ২০ অক্টোবর রাতে হৃদয়সহ দুইজন আবারো তাকে পালাক্রমে ধর্ষণ করে।