
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার সাদুল্লাপুর থানাধীন ভাতগ্রাম ইউনিয়নের ভগবানপুর গ্রামে মাদকবিরোধী অভিযানে ১ কেজি শুকনা গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) বিকাল ৪টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে আসামি মোঃ রফিকুল ইসলাম (৬৭) কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, রফিকুলের নিজ দখলীয় শয়নকক্ষে তোষকের নিচে লুকায়িত অবস্থায় সাদা রংয়ের প্লাস্টিক ব্যাগের ভেতর থেকে গাঁজাটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের স্থানীয় বাজারমূল্য আনুমানিক ৩০ হাজার টাকা।
ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।