
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার পলাশবাড়ী থানাধীন মহেষপুর এলাকায় রংপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী হাসান নামক একটি বাসে অভিযান চালিয়ে দু’জন নারী মাদক বহনকারীক গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) গাইবান্ধা।
বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে ‘খ’ সার্কেলের একটি টিম বাসটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় দুই নারীর শরীরে লুকানো অবস্থায় মোট ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাগুলো বোরকার ভেতরে পেটের ওপর পেঁচিয়ে গোপনে বহন করা হচ্ছিল বলে জানায় ডিএনসি।
গ্রেফতার দুই নারীর নাম,
১) মোছা. হোসনেআরা (৩২), স্বামী: মো. মিজানুর রহমান
২) মোছা. আসমা আক্তার (২৭), স্বামী: মো. আমিনুল হক
উভয়ের বাড়ি,গ্ৰাম পাটেশ্বরী, ওয়ার্ড-০৫, ইউনিয়ন পাইকেরছড়া, থানা ও উপজেলা ভূরুঙ্গামারী, জেলা কুড়িগ্রাম।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদে ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত মাদকসহ তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী ‘খ’ সার্কেলের ইনস্পেক্টর মো. মোস্তফা জামান।
ডিএনসি ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, মহাসড়কে নিয়মিত তল্লাশির অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।