
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলার “বি-সার্কেল অফিস” পরিদর্শন করেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা। পুলিশ সুপার “বি-সার্কেল অফিস” উপস্থিত হলে ফুলেল শুভেচ্ছা জানান শেখ মুত্তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), গাইবান্ধা। এ সময় গাইবান্ধা জেলার একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন। পুলিশ সুপার “বি-সার্কেল অফিস” পরিদর্শন চলাকালীন বিভিন্ন নথিপত্র পর্যালোচনা ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন ও বিভিন্ন বিষয়ে “বি-সার্কেল অফিস” এর অফিসার ও ফোর্সদের দিক-নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার বি-সার্কেল অফিসে কর্মরত অফিসার ও ফোর্সদেরকে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) গাইবান্ধা, শেখ মুত্তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), গাইবান্ধা, অফিসার ইনচার্জ, গাইবান্ধা থানাসহ অন্যান্য অফিসার ও ফোর্সগণ।