
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
অদ্য ২৯শে নভেম্বর ২০২৫ খ্রিঃ রোজ শনিবার গাইবান্ধা পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশ, গাইবান্ধা কর্তৃক আয়োজিত বিশেষ কল্যাণ সভা ও নিশতা এ্যঞ্জেলা, পুলিশ সুপার বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে । এ সময় অনুষ্ঠানে উপস্থিত অফিসার এবং ফোর্সগণ সদ্য বিদায়ী পুলিশ সুপার বর্ণাঢ্য পেশাগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। তাদের বক্তব্যে বিদায়ী অতিথির সফল কর্মময় জীবন ফুটে ওঠে। বক্তব্য প্রদানের সময় পুলিশ সদস্যরা অশ্রুসিক্ত হয়ে পুলিশ সুপার বিভিন্ন পেশাদারিত্ব এবং মানবিক গুণাবলীর কথা তুলে ধরেন।
পরবর্তীতে সমাপনী বক্তব্যে বিদায়ী পুলিশ সুপার বলেন, গাইবান্ধা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য গৌরবের ও তৃপ্তির বিষয়। দায়িত্ব গ্রহণের পর থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নৈতিকতার সাথে কাজ করে যাওয়ার চেষ্টা করেছি। এই পথচলায় কারও প্রতি আমার আচরণ বা কাজে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে আপনারা তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে প্রত্যাশা করছি।” পরিশেষে বিদায়ী পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করেন এবং গাইবান্ধা জেলাবাসীর প্রত্যেকের ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হয়ে একটি উন্নত জেলায় রূপান্তরিত হওয়ার জন্য ভূমিকা রাখা ও সকলের প্রশান্তিময় পারিবারিক জীবনের জন্য শুভকামনা জ্ঞাপন করেন।
স্মৃতিচারণ মূলক বক্তব্য শেষে বিদায়ী পুলিশ সুপার জেলা পুলিশ গাইবানধার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়, গাইবান্ধায় পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন এবং গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল সুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর নবাগত পুলিশ সুপার বিদায়ী পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা মহোদয়ের কাছ থেকে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
দাপ্তরিক কার্যক্রম শেষ করে নবাগত পুলিশ সুপার ও বিদায়ী পুলিশ সুপার জেলার ঊর্ধ্বতন অফিসার, থানা ও অন্যান্য ইউনিটের ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচিত হন এবং মতবিনিময় করেন। এসময় তিনি সবাইকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানান।
উক্ত বিশেষ কল্যাণ সভা ও বিদায় সংবর্ধনায় উপস্থিত ছিলেন, মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), গাইবান্ধা, বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) গাইবান্ধা, শেখ মুত্তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), গাইবান্ধা, জনাব এবিএম রশীদুল বারী, সহকারী পুরিশ সুপার (বিভাগীয় অফিসার), সি-সার্কেল, গাইবান্ধাসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ।