
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা ডায়াবেটিক সমিতির ‘ডায়াবেটিক জেনারেল হাসপাতাল- ফেজ এক’ এর ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে ৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোমরনই এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ও ভিক্তি প্রস্তর উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
গাইবান্ধা ডায়াবেটিক সমিতির সভাপতি গোবিন্দলাল দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. সেকেন্দার আজম আনামের সঞ্চালনায় ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি জোবায়ের আলী, বিশিষ্ট ডায়াবেটিক চিকিৎসক লায়েক আহমেদ খান, গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম আবদুস সালাম, প্রকৌশলী জয়নুল আবেদীন, ডায়াবেটিক সমিতির সিনিয়র সহ-সভাপতি ডা: শহিদুজ্জামান হারুন, সাইদুর রহমান বাবু অন্যান্যরা। এসময় ডায়াবেটিক সমিতির কর্মকর্তা, চিকিৎসক, কর্মচারীসহ বিভিন্ন সুধীজনরা উপস্থিত ছিলেন।