
দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের দাঁড়িপাল্লা মার্কার মনোনীত প্রার্থী জনাব মোঃ আবতাব উদ্দিন মোল্লা নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।
৬ ডিসেম্বর শনিবার বিকেলে রানীরবন্দর বাজারের সমাবেশে প্রভাষক রাশেদুল হকের সভাপতিত্বে
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দিনাজপুর -৪ চিরিরবন্দর-খানসামা আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা মার্কার মনোনীত প্রার্থী জনাব মোঃ আবতাব উদ্দিন মোল্লা।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,
রাজিবুর রহমান পলাশ ( সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির)
আমন্ত্রণিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মোঃ আবু সাদিক (কায়েম )
(ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ( ডাকসু) ও সিবগাতুল্লাহ সিবগা (কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির)
সাদিক কায়েম, সিগবাতুল্লা’দের এক পলক দেখবে বলে হাজার হাজার ছাত্র-জনতার ঢল নেমেছিলো রানীরবন্দরে।
সন্ধ্যে ৭টার সময় জনাব সাদিক কায়েম ও সিগবাতুল্লাহ যখন অনুষ্ঠান মঞ্চে এসে পৌছলেন তখন হাজারো ছাত্র-জনতা তাকে দেখে আনন্দে ফেটে পড়ে।
এরপর তিনি যখন বক্তব্য শুরু করলেন তখন গোটা সভা এলাকা জুড়ে স্লোগানে স্লোগানে মুখোরিত হয়ে উঠে।
বক্তারা বলেন, জুলাইয়ের স্পিরিট ধারন করতে হবে এবং দূর্নীতিমূক্ত ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে হলে আফতাব উদ্দিন মোল্লার দাড়িপাল্লা মার্কায় ভোট দিতে হবে।