
মোহাম্মদ আব্দুন নুর রানা
সিনিয়র রিপোর্টার:
ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ কোতোয়ালি থানা আওয়ামী লীগের সহ সভাপতি ওমর ফারুক ওরফে ডাবলুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলা ডিবি পুলিশের একটি আভিযানিক দল রোববার ২৫ জানুয়ারি দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি পূর্বে ফরিদপুর থানা আওয়ামী লীগের সহ সভাপতির দায়িত্বে ছিলেন। তবে গত সপ্তাহে তিনি বিএনপিতে যোগদান করেন বলে জানা গেছে।
গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালি থানা মামলা নং–১৮ তারিখ ৬-১২-২৫ ইং এর আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। পরে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।