
মোহাম্মদ আব্দুন নুর রানা
সিনিয়র রিপোর্টার
ফরিদপুর ফরিদপুরের মাটি ও মানুষের প্রিয় ব্যক্তিত্ব, দক্ষিণবঙ্গের রাজপথের ‘অগ্নিকন্যা’ খ্যাত শামা ওবায়েদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেছেন। তাঁর এই সাফল্যে ফরিদপুরসহ সমগ্র দক্ষিণবঙ্গজুড়ে বইছে আনন্দের হিল্লোল।
দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সরব উপস্থিতি এবং কূটনৈতিক প্রজ্ঞার স্বাক্ষর রাখা শামা ওবায়েদকে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়ায় আনন্দিত ও গর্বিত ফরিদপুরবাসী। সাধারণ মানুষের মতে, তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি ফরিদপুরের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। শামা ওবায়েদের এই নতুন যাত্রাকে স্বাগত জানিয়ে ফরিদপুরের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন অভিনন্দন জানিয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি তিনি তাঁর মেধা ও সাহসিকতা দিয়ে ফরিদপুরের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবেন।
জনসাধারণের প্রতিক্রিয়া: ফরিদপুরের স্থানীয় এক বাসিন্দা বলেন, “শামা ওবায়েদ আমাদের ঘরের মেয়ে। তাঁর এই প্রাপ্তি আমাদের জন্য অত্যন্ত গৌরবের। আমরা বিশ্বাস করি, পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি তাঁর যোগ্যতার প্রমাণ দেবেন।”