
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসিক রুকন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ )দুপুর ২টায় স্থানীয় আল ফালাহ ইসলামী সেন্টারে উপজেলা জামায়াতের উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। তিনি সংগঠনের আদর্শ, নৈতিকতা ও জনসম্পৃক্ত কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। বক্তব্যে তিনি বলেন, আদর্শিক চর্চা, সাংগঠনিক শৃঙ্খলা এবং জনগণের কল্যাণে নিরলস কাজই একটি সংগঠনকে এগিয়ে নেয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের আমীর ও সেক্রেটারিগণ এবং উপজেলার সকল রোকন সদস্য।
আলোচনা সভায় সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং চলমান সামাজিক ও দাওয়াতি কার্যক্রম আরও বেগবান করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয়।